১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু, উদ্ধার অভিযান চলছে

শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তানোর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।

মমিনুল ইসলাম মুন, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খোঁড়া গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গর্তটির গভীরতা প্রায় ৩০ ফিট।

নিমজ্জিত শিশুটির নাম মোঃ সাজিদ (২)। তার পিতা রাকিব। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির উঠানে খেলা করার সময় অসাবধানতাবশত শিশুটি হঠাৎ করে নলকূপের গর্তে পড়ে যায়। মুহূর্তেই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গর্তটি সরু ও গভীর হওয়ায় উদ্ধারকাজে চ্যালেঞ্জের মুখে পড়ছেন উদ্ধারকারীরা। ইতোমধ্যে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচন: আব্দুল আউয়াল সভাপতি, ডালিম সাধারণ সম্পাদক

ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে সময় লাগতে পারে, তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সতর্কতার সঙ্গে কাজ করছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য এলাকাবাসী দোয়া করছেন।

উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকা মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে থাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST