৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে -সিনিয়র ডিপিআইও ইয়াকুব আলী

স্টাফ রিপোর্টার : তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী বলেন, আমাদের সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে। সেই সাথে কাজের স্বীকৃতি পাওয়ার জন্য আন্তরিকতার সাথে কাজ সম্পন্ন করতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (রাজশাহী পিআইডি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াকুব আলী বলেন, অফিসের বাইরেও এক অবারিত জগৎ আছে। তাই নিজেদের নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে নতুন উদ্যোগে কাজ শেখার এবং শেখানোর জন্য চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ   দ্বিগুণ লিড নেওয়া টটেনহ্যামকে কাঁদিয়ে সুপার কাপ জিতল পিএসজি

কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বীয় কাজে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকল প্রতিকূলতা উপেক্ষা করতে হবে এবং সুষ্ঠুভাবে কাজ করতে হবে । যে ব্যক্তি কাজের প্রতি আন্তরিকতা দেখাতে পারবে সে অবশ্যই সফল হবে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

এসময় সকলে মিলেমিশে কাজ করা এবং পরস্পরের প্রতি সহনশীল হওয়ার মাধ্যমে অফিসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ, তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, তথ্য অধিদফতরের অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আতাউর রহমানসহ তথ্য অধিদফতর ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST