৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেই পুকুরপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,

“অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই কোটি টাকার মাছ নষ্ট করেছে। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুনঃ   রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন : সিইসি

সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে আমার পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে আমি মাছ চাষ ও ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত। একটি পক্ষ রাজনৈতিক কারণে আমাকে হুমকি দিয়ে আসছিল। দ্রুত সময়ের মধ্যে ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ   বিরূপ পরিস্থিতির কারণে বড় সিদ্ধান্ত এলো আইপিএলে

এই ঘটনায় বাগমারা থানায় বোয়ালিয়া গ্রামের আয়নাল হকের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতে দেখিয়ে একটি অভিযোগ দায়ের করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাষ্টার আনিসুর রহমান সাবেক, আব্দুস সালাম, আহসান হাবিব, আনোয়ার পারভেজ, আব্দুর রউফ, রেজাউল করিম, ফিরোজুল ইসলাম সহ এলাকারবাসী।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST