২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

অনলাইন ডেস্ক : সবাই যখন বিশ্বকাপের দল ঘোষণায় ব্যস্ত সে সময় দুটি দ্বিপাক্ষিক সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। চলতি মাসে তারা যথাক্রমে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দুটি সিরিজের জন্য বাবর আজমদের ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে নিউজিল্যান্ড সিরিজে না থাকা পেসার হারিস রউফ, হাসান আলি ও অলরাউন্ডার সালমান আলি আগা ফিরেছেন।

আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেছে পিসিবি। কিউই সিরিজের দলে থাকা পেসার জামান খান ও স্পিনার উসামা মির এই দুই সিরিজের দলে জায়গা পাননি। এই দল থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড (১৫ সদস্য) গঠনের কথা রয়েছে। আগামী ১০ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ এবং ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম বিশ্বকাপের দল ঘোষণায় দেরি হওয়ার কারণ জানিয়েছিল। সেখানে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘বেশিরভাগ ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। সর্বশেষ টানা ট্রেনিংয়ে তাদের যে ফিটনেস জটিলতা আছে সেটি আন্তর্জাতিক ম্যাচ না খেললে পুরো ফিট কিনা বলা যাবে না। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলোতে খেলার পর প্রধান কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে ধারণা পাওয়া যাবে। একই সময়ে তাদের ফিটনেস রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা বিশ্বকাপের স্কোয়াড দিতে দেরি করছি, সম্ভবত মে মাসের তৃতীয় সপ্তাহে ঘোষণা দেওয়া হতে পারে।’

আরও পড়ুনঃ   রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

নতুন করে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ইনজুরি নিয়ে আপডেট জানিয়েছে পিসিবি, ‘হারিস রউফ ও উইকেটরক্ষক ব্যাটার আজম খান নিউজিল্যান্ড সিরিজের আগে ইনজুরিতে পড়েছিলেন। পরে মাঝপথে একই কারণে ছিটকে যান মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খান নিয়াজি। চার ক্রিকেটারের ফিটনেস মূল্যায়ন প্রক্রিয়া চলছে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। তাদের যথেষ্ট উন্নতি হয়েছে। পিসিবির মেডিক্যাল টিম তাদের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী এবং আসন্ন সাতটি ম্যাচেই তাদের পাওয়া যাবে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই পশুর হাট ঘিরে উত্তেজনা, চরম দুর্ভোগে গরু ব্যবসায়ীরা

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইরফান খান নিয়াজি, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, হাসান আলী ও আগা সালমান।

পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের সূচি

# প্রথম টি-টোয়েন্টি- ১০ মে- ক্লনটার্ফ (ভেন্যু)
# দ্বিতীয় টি-টোয়েন্টি- ১২ মে- ক্লনটার্ফ (ভেন্যু)
# তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ মে- ক্লনটার্ফ (ভেন্যু)

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সূচি

# প্রথম টি-টোয়েন্টি- ২২ মে- লিডস (ভেন্যু)
# দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৫ মে- বার্মিংহাম (ভেন্যু)
# তৃতীয় টি-টোয়েন্টি- ২৮ মে- কার্ডিফ (ভেন্যু)
# চতুর্থ টি-টোয়েন্টি- ৩০ মে- দ্য ওভাল (ভেন্যু)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST