৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু তৃণমূল নেতাদের শুভেচ্ছায় সিক্ত

স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হওয়ায় মো. মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানান তৃণমূল নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   জেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আশরাফ জামান আব্বু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এখলাস আহমেদ রমি, শ্রমিক দলের নেতা শফিকুল ইসলাম, যুবনেতা রোকুনুজ্জামান রোকন প্রমুখ।

শুভেচ্ছা জানাতে আসা নেতারা বলেন, তৃণমূল নেতাকর্মীরা মিনুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে মাঠে থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মিনু রাজশাহীবাসীর আস্থা অর্জন করে বিজয়ী হবেন।

আরও পড়ুনঃ   রাজশাহী নগর ছাত্রদলের নেতৃত্বে রবীন-লিমন

এসময় মো. মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজশাহী হবে অগ্রণী ভূমিকার শহর। দলের নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জনগণের ভোটে পরিবর্তনের জোয়ার থামানো যাবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST