২৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : মফিকুল হাসান তৃপ্তি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ছদ্মবেশে ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বৃহস্পতিবার বেনাপোলের বাহাদুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক উঠোন বৈঠকে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   জননেতা মাদার বখশের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত

তিনি আরও বলেন, ৩১ দফা কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন। সেখানে যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, বৃদ্ধ ও বিধবাদের জন্য ভাতা, নারীদের বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগসহ সার্বিক কল্যাণমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাফা খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুব দলের যুগ্ম আহবায়ক মুনতাসিম আজিম সাগর, মৎসজীবি দলের সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।

আরও পড়ুনঃ   একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

বাহাদুরপুর বাজারের উঠান বৈঠক শেষে মফিকুল হাসান তৃপ্তি বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা বাজারে দ্বিতীয় দফা উঠোন বৈঠকে অংশ নেন। সেখানে তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহŸান জানান। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব আলী খাঁর কবর জিয়ারত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১০

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১১

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১২

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৩

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৫

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৭

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৯

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

২০

Design & Developed by: BD IT HOST