২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পদ্মায় দেখা মিললো কুমিরের

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীর চরে মিঠাপানির কুমির দেখা গেছে বলে দাবি করেছেন এক দম্পতি। তবে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহীর ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখতে পান আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিও ধারণ করেন।

কুমিরের ছবিটি রাজশাহীর পদ্মানদীর টি-বাঁধের উল্টো দিকে থেকে তুলেছেন বলে জানান ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা দম্পতি।

আরও পড়ুনঃ   রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

২০১৫ সালে বাংলাদেশে এই শ্রেণির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের চাম্বুল নদী থেকে চলে আসতে পারে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘পদ্মায় কুমির দেখা গেছে এমন তথ্য আমাদের জানা নেই। তবে এখানে কুমির দেখা পাওয়ার সম্ভবনা কম। হয়তো ঘড়িয়াল দেখা যেতে পারে। তবে আমাদরে জানা নেই।’

তবে এই কুমিরের বিষয়ে আইইউসিএনের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম (সীমান্ত দীপু) বলেন, ‘২০১৫ সালে মিঠাপানির কুমিরকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়। তারপরও পাবনায় একটা দেখা গেছে। অন্য জায়গায় আরও দুটি পাওয়া যায়। এ দুটোকে সুন্দরবনের করমজল সেন্টারে রাখা হয়েছে।’

আরও পড়ুনঃ   আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া

তিনি বলেন, ‘এগুলো বাংলাদেশের প্রকৃতিতে বেড়ে ওঠা কুমির না হওয়ার সম্ভাবনা বেশি। এরা বয়স্ক। ভারতের চাম্বুল নদ থেকে আসতে পারে।’

আইইউসিএনের এই গবেষক জানান, বাংলাদেশে তিন প্রজাতির কুমির রয়েছে। এর মধ্যে লোনাপানির কুমির, যা দেখা যায় সুন্দরবনে। মিঠাপানির কুমির, যা এরইমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর রয়েছে ঘড়িয়াল, যা পদ্মা-যমুনায় দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST