২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : নোয়াখালীর একটি মসজিদে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার সকালে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবির সভাপতি শামীম উদ্দিন।

আরও পড়ুনঃ   জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

সমাবেশে বক্তারা বলেন, “যারা ইসলামের বিরোধী শক্তি, তারাই গতকাল নোয়াখালীতে কোরআন শিক্ষার ক্লাসে নৃশংস হামলা চালিয়েছে। এরা কখনো ছাত্রলীগ, কখনো ছাত্রদলের ছদ্মবেশে ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।” বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ   যেসব দলের ভোটার বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচন চায়: রিজভী

এ সময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ, রাজশাহী জেলা শাখার সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, মহানগর সেক্রেটারি ইমরান নাজিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST