৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নগরী’র পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম (৪২) ও মোসা: পিংকি খাতুন (২৪)। রবিউল নগরীর পবা থানা এলাকার বড়গাছী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও পিংকি যশোর জেলার কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মো: জমসেদ আলীর মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিল।

আরও পড়ুনঃ   লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই শামীম হোসেন ও তাঁর টিম সকাল সোয়া ১১ টায় পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে আসামি রবিউল ও পিংকিকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮০১৬ জনকে আইনি সহায়তা

এসময় আসামিদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামি রবিউলের বিরুদ্ধে পবা থানায় ৪টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST