১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র অফিসার ফোর্সের ব্রিফিং

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে এই ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির। এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। এছাড়াও মাঠ পর্যায়ে র্যা ব ও বিজিবি দায়িত্ব পালন করবে।”

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

তিনি আরও বলেন, “যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।”

পুলিশ কমিশনার নির্দেশনা দেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশদ্বারে তল্লাশির দায়িত্বে থাকবে বিএনসিসি তবে তাদের সহযোগিতা করবে পুলিশ সদস্যরা। তল্লাশি সময় তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করার উপরও গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি বলেন, “ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণ যথাযথভাবে গণনাস্থলে পৌঁছে দিতে হবে এবং ভোট গণনা ও পরবর্তী সময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

আরও পড়ুনঃ   রাইসি’র মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

ব্রিফিং শেষে সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি ও অন্যান্য ইউনিটের প্রায় তেইশশ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সাইবার স্পেসে গুজব রোধে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST