৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর আয়োজনে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৩দিন মেয়াদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৩য় পর্যায়ের টিওটি কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ৫ অক্টোবর সকাল ১০টায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কোর্সের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, দেশের জনগণ দীর্ঘদিন একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখিনি। অতীতের নির্বাচনে নানা অনিয়ম ও বিতর্ক ছিল। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান সরকার একটি স্বচ্ছ, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের প্রত্যয় নিয়েছে, যা দেশ ও বিশ্বের সামনে একটি উদাহরণ হিসেবে গণ্য হবে। এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশই হচ্ছে লিডিং ফোর্স। নির্বাচনের সময় পুলিশ সদস্যদের বুঝতে হবে যে, এই দায়িত্ব মূলত পুলিশেরই। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশের সহযোগী হিসেবে থাকবে। জাতীয় নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। সারা দেশে একযোগে ভোটগ্রহণ হওয়ায় প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন সম্ভব নয়। যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকেই হতে হবে সচেতন, দায়িত্বশীল ও পরিস্থিতি মোকাবেলায় দক্ষ। নির্বাচন চলাকালীন পুলিশের প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সুতরাং, পুলিশের প্রত্যেক সদস্যকে মনে রাখতে হবে কোনো ধরনের বিচ্যুতি বা গাফিলতির জন্য সরাসরি নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করতে হবে। বক্তব্যের শেষে পুলিশ কমিশনার মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশের লক্ষ্য হলো দেশবাসীকে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া।” তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান যেন তারা প্রশিক্ষণটি অত্যন্ত মনোযোগসহকারে ও দায়িত্ববোধ নিয়ে গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   শিলাস্তি রিসিভ করার পর আর পাওয়া যায়নি এমপি আনারকে

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম; পুলিশ হেডকোয়ার্টার্স-এর এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং) মোহাম্মদ আরিফুল ইসলাম; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার) এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) কামরুন নাহার।

আরও পড়ুনঃ   জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস

উল্লেখ্য, আরএমপি, রাজশাহী জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ কোর্সে অংশগ্রহণ করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST