৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিজ এলাকার মানুষের জন্য শরিফুলের অনন্য উদাহরণ

অনলাইন ডেস্ক : মানুষ যত বড় হয় তত নাকি বিনয়ী হয়। শরিফুল ইসলামও ঠিক তেমনই। যেকোনো জুনিয়র ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফদের বিপদে পাশে দাঁড়ান তিনি। কম যান না নিজ এলাকা পঞ্চগড়ের মানুষের জন্যও। নিজ এলাকার মানুষের জন্য সবসময় কিছু করতে চান এই পেসার। এবার বড় এক ঘোষণাও দিলেন তিনি।

অনবদ্য পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা হয়েছেন শরিফুল। পুরস্কারের এই টাকার পুরো অর্থই নিজ এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতায় কাজে লাগাবেন বলে জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। ভবিষ্যতেও যতবার ম্যাচসেরা হবেন, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ একই কাজে ব্যয়ের ঘোষণা দিয়েছেন এ পেসার।

আরও পড়ুনঃ   রাজধানীর তিন এলাকায় চার ককটেল বিস্ফোরণ

আজ (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শরিফুল লিখেছেন,

আলহামদুলিল্লাহ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।

আরও পড়ুনঃ   তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা

উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৬ বলে ১১ রানের অপরাজিত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শরিফুল। এতে পাঁচ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরার জন্য বেছে নেওয়া হয় শরিফুলকে। ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও জিতেছে টাইগাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১০

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১১

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১২

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৪

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৫

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৬

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৭

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৮

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

২০

Design & Developed by: BD IT HOST