৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের সাত ইউনিয়নের ছয়টিতে বিএনপির আংশিক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে আংশিক কমিটি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। ঘোষিত এই কমিটির মেয়াদ বেঁধে দেয়া হয়েছে দুই বছর। তবে সাংগঠনিক জটিলতার কারণে একটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত কমিটির তালিকা প্রকাশ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের স্বাক্ষর সম্বলিত দলীয় প্যাডে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

সদ্য ঘোষিত কমিটিতে দেখা গেছে, ১নং নওপাড়া ইউনিয়নে সভাপতি পদে আব্দুল আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক পদে রহিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে। ওই কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে আবুল কালাম প্রামানিক, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে আলহাজ্ব গোলাম রাব্বানী কাজী ও সাংগঠনিক সম্পাদক পদে দেসের আলীকেও মনোনীত করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

২নং কিশমত গনকৈড় ইউনিয়নে সভাপতি পদে আব্দুল আলিম সরকার ও সাধারণ সম্পাদক পদে জমির উদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি পদে প্রভাষক ফজলুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে বুলবুল খন্দকার ও সাংগঠনিক সম্পাদক পদে সেকেন্দার আলীকে মনোনীত করা হয়েছে।

৩নং পানানগর ইউনিয়নে সভাপতি পদে খন্দকার মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে রকিব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি পদে কাজী ফজলুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে রাজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে রহিদুল ইসলাম রিপনকে মনোনীত করা হয়েছে।

৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে সভাপতি পদে আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা, সিনিয়র সহ সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে আলহাজ্ব আলিফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম লালবরকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুনঃ   কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

৫নং ঝালুকা ইউনিয়নে সভাপতি পদে ইন্তাজ আলী ও সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান, সিনিয়র সহ সভাপতি পদে বেলাল হোসেন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে আলীমুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে ইউনূস আলীকে মনোনীত করা হয়েছে।

এছাড়া, ৭নং জয়নগর ইউনিয়নে সভাপতি পদে মাহাবুর রহমান সান্টু ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি পদে শামসুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে মোস্তাক আহম্মেদ মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিনকে মনোনীত করা হয়েছে।

আপাতত আংশিক কমিটি দেয়া হলেও ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে পূণরায় প্রকাশ করা হবে বলেও জানান উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST