১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্রসংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে রাকসু নির্বাচন কমিশন এই সেমিনারের আয়োজন করে। বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন হয়নি। হয়তো সম্ভব ছিল না বলেই সে নির্বাচন হয়নি। আমরা সেই অচলাবস্থা ভেঙ্গে নির্বাচন করতে প্রয়াসী হয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী সবাই চায় নির্বাচন হোক। আমরাও চাই একটা ভালো ও অর্থবহ নির্বাচন হোক। সেই লক্ষ্যেই সবাই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের পথে অনেক বাধা ছিল ও আছে। আমরা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে অনেক পথ পার হয়ে এসেছি। বাকিটুকুও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করি। আমাদের অন্যতম লক্ষ্য ছিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। এখন পর্যন্ত আমরা তা করতে পেরেছি বলে মনে করি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   ইউএনওর বদলীতে মান্দা বাসীর চোখে জল

তিনি আরও বলেন, নির্বাচন একটি বেছে নেওয়ার প্রক্রিয়া। ভোটারদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হয়। নির্বাচনে হার-জিত আছে। জিততে হলে হারতে জানতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হারতে শিখিনি। ফলে নির্বাচন নিয়ে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচনে বিজয়ীর বিপরীতে পরাজিত প্রার্থী থাকবে এই বাস্তবতা মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার নামই নির্বাচন। প্রার্থী আর তাদের সমর্থকরা এই বাস্তবতা উপলব্ধি করে বলেই আমার বিশ্বাস। উপাচার্য তাঁর বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। সকলের সহযোগিতায় একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাকসু নির্বাচন সম্ভব হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

রাকসু কোষাধ্যক্ষ ও রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান রিটানিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান সেমিনারে কিনোট পেপার উপস্থাপন করেন ও রাকসু নির্বাচন কমিশনার আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ আবদুল হান্নান কিনোটের ওপর আলোচনা করেন।

রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহা. এনামুল হক। রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর পারভেজ আজহারুল হক সেমিনারটি সঞ্চালনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST