৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে নানাবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে মাথা ও শরীর আলাদা অবস্থায় দুই বছর বয়সী আব্দুর রহমান নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের জৈনপুর এলাকায় শিশুটির নানাবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শিশুটির বাবার নাম টুটুল মিয়া। তার বাড়ি কলাতিয়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশু আব্দুর রহমানের মা মোছাম্মৎ আতিয়া শারমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে ভোররাতে শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। তখন বাড়ির অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে শারমিনের শয়নকক্ষের খাটের নিচ থেকে পলিথিনে ভরে পোটলা বানানো অবস্থায় শিশুটির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই বাড়ি থেকে শিশুটির মাথা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিংকস

নাম প্রকাশে অনিচ্ছুক জৈনপুর এলাকার এক বাসিন্দা বলেন, নিহতের মা শারমিন কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। শুনেছি দীর্ঘদিন ধরে তার স্বামীর সাথে পারিবারিক কলহ চলছিল। তিনি আরও বলেন, শিশুটি চঞ্চল প্রকৃতির ছিল। চোখের সামনে খেলাধুলা করতো। শিশুটির এই পরিণতি মেনে নিতে পারছি না।

আরও পড়ুনঃ   ভারতে পালানোর চেষ্টাকালে মাগুরার দীপক বেনাপোল ইমিগ্রেশনে আটক

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশুটির মা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শিশুটির মা নিজেই তার সন্তানের গলা কেটে হত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১০

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১১

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৪

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৫

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৯

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST