৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ওয়াইড বলে অদ্ভুত আউট হলেন ব্যাটার

অনলাইন ডেস্ক : ক্রিকেটে একজন ব্যাটার ১০ ভাবে আউট হতে পারেন। এর মাঝে বোল্ড, ক্যাচ, রান আউট বা এলবিডব্লিউ বেশি দেখা যায়। হিট উইকেট তুলনামূলক কম চোখে পড়ে। এবার সেই হিট উইকেট আউটের দেখা মিলল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। তবে শাই হোপ যেমন অদ্ভুতভাবে আউট হয়েছেন, তা বিরলই বলতে হবে!

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শাই হোপ হিট উইকেট হয়েছেন ওয়াইড ডেলিভারিতে! সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২৯ বলে ৩৯ রান করে এভাবেই আউট হন তিনি। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গায়ানার ইনিংসের পঞ্চদশ ওভারের প্রথম ডেলিভারিতে ঘটে এই ঘটনা।

এ সময় মিডিয়াম পেসার টেরেন্স হাইন্ডস অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি করার চেষ্টা করেন। কিন্তু কিছুটা গড়বড় করে ফেলেন তিনি। শর্ট স্লোয়ার ডেলিভারিটি অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইডের দাগের বেশ বাইরে চলে যায়। হোপ সেদিকেই পা বাড়িয়ে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টা করেন। কিন্তু এত বাইরের বলে নাগাল পাননি। কিন্তু তার ব্যাট নাগাল পেয়ে যায় স্টাম্পের।

আরও পড়ুনঃ   ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

অনেক বাইরের বল তাড়া করার চেষ্টায় ব্যাট সুইং হোপের নিয়ন্ত্রণে ছিল না। ক্রিজের অনেক গভীরেও ছিলেন। আর এতেই ব্যাট স্পর্শ করে স্টাম্পে। হোপ যখন হতাশ হয়ে ফিরছেন, আম্পায়ার তখন দুই হাত প্রসারিত করে ওয়াইডের সঙ্কেত দিচ্ছেন! হোপের ওই আউট টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭০তম হিট উইকেট। এর মধ্যে ৪০টি আউট ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য হিট উইকেট হওয়া মাত্র চতুর্থ ব্যাটসম্যান হোপ। হোপ যখন বিদায় নেন, গায়ানা তখন ধুঁকছিল। তার আউটের পর তিনটি ওভার যায় আরও মন্দা। ১৭ ওভার শেষে রান ছিল ৭ উইকেটে ১১৭। তবে শেষ দিকে ঝড় তোলেন ডোয়াইন প্রিটোরিয়াস (১৬ বলে ২১) ও কুয়েন্টিন স্যামসন (১৯ বলে ২৫)। শেষ তিন ওভারে ৪৬ রান তোলে গায়ানা।

আরও পড়ুনঃ   গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই : নাহিদ ইসলাম

অবশ্য ১৬৩ রানের পুঁজি নিয়ে তেমন লড়াই করতে পারেনি গায়ানা। রান তাড়ায় ১৬ বল বাকি রেখে ৬ উইকেটে জিতে যায় ত্রিনবাগো। দুই ওপেনারই দলকে নিয়ে যান জয়ের দিকে। ৪৩ বলে ৭৪ রান করন অ্যালেক্স হেলস, ৩০ বলে ৫২ কলিন মানরো। শেষ দিকে আন্দ্রে রাসেল ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST