২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় অটোরিকশাচালক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশাচালককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী।

রায়ের সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং একজন পলাতক।

আরও পড়ুনঃ   কোটাবিরোধী আন্দোলন: অনির্দিষ্টকালের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার আরজী নওগাঁ মণ্ডলপাড়ার শুকুর আলীর দুই ছেলে জুয়েল ও জহের আলী, আরজী নওগাঁ উত্তরপাড়ার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, শহরের চকপ্রসাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে রতন মণ্ডল, উত্তরপাড়ার পবা মসজিদ এলাকার বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম এবং বগুড়ার দুপচাচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ। এদের মধ্যে জহের আলী পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হন সজল। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে সদর উপজেলার হাঁসাইগাড়ী গোটার বিলের কচুরিপানার ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ভূপেন্দ্রনাথ দেবনাথ সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় ১৩ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ মামলায় সান্তাহার এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর আইনজীবী মনছুর আলী সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত ন্যায়বিচার করেছেন। দীর্ঘদিনের অপেক্ষার পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১০

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১১

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১২

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৩

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৪

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৬

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৭

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৮

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST