১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

অনলাইন ডেস্ক : বেশ কয়েকজন তারকা ফুটবলার ক্লাব ছাড়ায় লেস্টার সিটির আর্মব্যান্ড উঠল বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরীর হাতে। দৃষ্টিনন্দন এক গোলে তিনি দলকে লিডও এনে দেন। তবে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুই দফায় লিড নিয়েও নির্ধারিত সময়ে সমতা নিয়ে ফেরে লেস্টার। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে হামজার দল কারাবাও কাপ থেকে ছিটকে গেছে।

ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডের ম্যাচে গতকাল (বুধবার) রাতে আকু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে বলের পজেশন থেকে শুরু করে প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল লেস্টার। তবে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট পর্যন্ত। হামজা বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো চোখধাঁধানো গোলে লেস্টারকে প্রথম দফায় এগিয়ে দেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে: উপদেষ্টা

প্রতিপক্ষ হাডার্সফিল্ড ফুটবলার বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হামজার পায়ে মেরে বসেন। প্রথমে পা দিয়ে বল কিছুটা ভাসিয়ে জোরালো শটে সেকেন্ড বারে জাল কাঁপান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লেস্টারের জার্সিতে যা বাংলাদেশি তারকার দ্বিতীয় গোল। ৬৫ মিনিটে সেই লিড ভেঙে সমতায় ফেরে হাডার্সফিল্ড। ড্যানিয়েল ভোস্টের করা গোলের ৩ মিনিট পরই হ্যারি উইংসের গোলে আবারও লিড নেয় লেস্টার। তবে সেটিও বেশিক্ষণ টিকল না। মিনিট আটেক বাদেই হাডার্সফিল্ডের হয়ে গোল শোধ করেন ক্যামেরন আশিয়া।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনে প্রার্থীর চূড়ান্ত তালিকা সন্ধ্যায়, এরপর প্রচার-প্রচারণা

নির্ধারিত সময়ে খেলা ২-২ সমতায় থাকায় ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকোলস জর্ডান আয়িইউ এবং ক্যাসি ম্যাকঅ্যাটির দুটি বল ঠেকিয়েছেন। এ ছাড়া লেস্টারের আরেকটি শট পোস্টে মারেন বিলাল আল খান্নুস। বিপরীতে হাডার্সফিল্ডের পক্ষে সফল স্পটটিকে জয় নিশ্চিত করেছেন আলফি মে, লিও ক্যাস্টলডাইন ও ল্যাসে সোরেনসেন।

গত মৌসুমে রেলিগেশনে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া লেস্টারের জন্য কারাবাও কাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়া নিশ্চিতভাবেই হতাশার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ে ম্যাচে আগামী শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রেস্টনের মুখোমুখি হবে লেস্টার সিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST