১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু-পক্ষীয় অংশীদারিত্ব, অগ্রগতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   যে কারণে বিপিএলকে ‘লজ্জাজনক’ বললেন সুজন

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ।

সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ আহমেদ, গোদাগাড়ী নির্বাহী প্রকৌশলী (বিএমডিএ) আব্দুল লতিফ সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা রিতা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক এবং পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা সারমিন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে বাংলাদেশ

এ বছর উপজেলায় ৩৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর মধ্যে ২৬ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা যুবকদের এ ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST