১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, টি-বাঁধে চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর পানি। ফুলে ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।

টি-বাঁধটি অবস্থিত পুলিশ লাইন্স সংলগ্ন নগরীর শ্রীরামপুর এলাকায়। প্রমত্তা পদ্মার স্রোত সরাসরি শহরের অন্যান্য এলাকায় যেন না লাগে সে জন্য ইংরেজি ‘টি’ বর্ণের মতো এই বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। টি-বাঁধের একপাশে স্রোত ধাক্কা দিয়ে পানি আবার গভীর পদ্মার দিকে চলে যায়। এর ফলে শহরের বড় একটি এলাকা রক্ষা পেয়ে থাকে।

আরও পড়ুনঃ   বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস

এই এলাকায় রোজ তিনবেলা পদ্মার পানির উচ্চতা পরিমাপ করেন পাউবোর গেজ রিডার এনামুল হক। তিনি জানান, সোমবার ভোর ৬টায় এ এলাকায় তিনি পানির উচ্চতা পেয়েছেন ১৭ দশমিক ৩২ মিটার। আর সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৩৯ মিটার।

তিনি জানান, রাজশাহী শহরে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সে অনুযায়ী বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এনামুল জানান, গত জুলাই থেকে পদ্মা নদীর পানি বাড়ছে। কয়েকদিন ধরে রোজ ১০, ১৫ ও ২০ সেন্টিমিটার করে পানি বাড়ছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেএম জুয়েল

এনামুল হক আরও জানান, প্রতিবছরই পানি বাড়লে টি-বাঁধের ক্ষতির আশঙ্কায় সেখানে চলাচল বন্ধ করা হয়। এবারও বন্ধ করা হয়েছে। সকালে তিনি খেয়াল করেননি। সন্ধ্যায় পানির উচ্চতা পরিমাপ করতে গিয়ে দেখেন যে টি-বাঁধের গেট বন্ধ করে সতর্কতা জারি করা হয়েছে।

ইতোমধ্যে টি-বাঁধে থাকা ছোট ছোট ভাসমান দোকানপাটগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। পানি কমলে আবার সবাই টি-বাঁধে যেতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১১

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১২

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৩

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৪

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

১৮

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

১৯

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

২০

Design & Developed by: BD IT HOST