৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙা এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি এবং হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মহবুল ওরফে কালু (৫২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট (সোমবার) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মহবুলকে গ্রেফতার করা হয়।

তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলফাজ উদ্দিন বিশ্বাস।

আরও পড়ুনঃ   শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

র‍্যাব জানায়, মহবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সিপিএসসি (সিনিয়র পেট্রোলিং অ্যান্ড স্পেশাল ক্রাইম) ইউনিট জানতে পারে, মহবুল সীমান্তবর্তী এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

এরপর গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারিতে রাখে এবং একাধিকবার অভিযান চালানো হয়। অবশেষে র‍্যাবের একটি অভিজ্ঞ ও প্রশিক্ষিত দল সফলভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

র‍্যাব আরও জানায়, সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আটক করা হয়েছিল। সে মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত মহবুলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST