৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ নামক বইয়ের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই শিরোনামের অর্থ কি বাংলাদেশের প্রথম স্বাধীনতায় আপনারা ছিলেন না? একটা দেশের স্বাধীনতা একবার হয়, যে স্বাধীনতা যুদ্ধ আমাদের একটি মানচিত্র ও পতাকা দিয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এখানে নতুন বাংলাদেশ পাওয়া যায়নি। বাংলাদেশকে রাহু মুক্ত করা হয়েছে। এটিকে দয়া করে আপনারা মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না। দয়া করে স্বাধীনতার সাথে মেশাবেন না। আপনারা স্বাধীনতার বাস, ট্রেন, নৌকা মিস করেছেন, এজন্য মনে কষ্ট থাকতে পারে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   মান্দায় যুবদলের লিফলেট বিতরণ

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় এবং ৩১ দফার মধ্যে সব পরিষ্কার করেছে। এমনকি কোনো পরামর্শ থাকলে বিএনপি ৩১ দফার মধ্যে গ্রহণ করবে। তারপরও বলা হচ্ছে এসব না হলে নির্বাচন হবে না।

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে। যদি আপনারা বলেন- পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এই কথা আমরা মানতে রাজি না। পাকিস্তান আমাদের নির্যাতন করছে, শোষণ করেছে। সেজন্যই বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বেগম খালেদা জিয়া তিনবারই নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমরা জনগণকে নিয়েই চলতে চাই। আপনারা তো আল্লাহর ধর্ম বিক্রি করেন, আল্লাহর ধর্মের কথা বলেন, কিন্তু একেক সময় একেক কথা বলে মুনাফেকি কইরেন না।

আরও পড়ুনঃ   নিউ গভ: ডিগ্রী কলেজে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও মতবিনিময়

হিন্দু সম্প্রদায় সম্পর্কে টুকু বলেন, অনেকেই বলে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু মানেই আওয়ামী লীগ। আমি এটি কোনো দিন বিশ্বাস করি নাই। আমরা ৫ আগস্টের পর হিন্দু ভাইবোনদের একটি টোকা লাগতে দেইনি। আমি ব্যাংককে বসে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মিটিং করেছি। আপনারা নিশ্চিন্তে সিরাজগঞ্জে ব্যবসা-বাণিজ্য করে যান।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো. মফিজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। জনসভায় জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST