২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ‘মানবাধিকার কমিশন’ নাম থাকলেও এই কমিশন মূলত ইসলামী মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা সমকামিতাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে কাজ করে এবং ইহুদীবাদী খ্রিষ্টান রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা করে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশে শহীদ তিতুমীর, হাজী শরিয়ত উল্লাহ, শাহ মখদুমের মতো ইসলামী নেতৃত্ব ছিলেন। তাই এই পবিত্র জমিনে জাতিসংঘের মতো ‘নাপাক’ কমিশনের কার্যক্রম আমরা মেনে নিতে পারি না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হাম প্রতিরোধে ৩০ ওয়ার্ডে লিফলেট বিতরণ শুরু

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুসলিম দেশগুলোর ওপর নির্যাতনের সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন সবসময় নীরব ভূমিকা পালন করে। ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীরসহ বহু জায়গায় মুসলিমদের ওপর হামলা হলেও তাদের পক্ষে কখনও কার্যকর অবস্থান দেখা যায় না। অথচ অমুসলিমদের ক্ষতির ক্ষেত্রে এই কমিশন দ্রুত সক্রিয় হয়ে যায়।

আরও পড়ুনঃ   বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বক্তারা বলেন, মুসলিম হিসেবে ঈমানের তাগিদেই আমরা আজ প্রতিবাদ করছি। বাংলাদেশে এই কমিশনের কার্যক্রম চলতে দেওয়া হবে না।

বিক্ষোভ থেকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হোক। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল আল মারুফ, ব্যবস্থাপনা বিভাগের মাহমুদ হাসান, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST