২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলে মানি লন্ডারিং প্রতিরোধে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক ও জাতীয় অর্থনীতিতে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং ব্যাংকিং খাতকে অবৈধ অর্থ লেনদেন থেকে সুরক্ষিত রাখতে দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে অনুষ্ঠিত হয় “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক এ কর্মশালা।

নগরের আলুপট্টিতে এনসিসি ব্যাংকের রাজশাহী শাখার কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালায় উত্তরাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বানেশ্বর, বগুড়া, নওগাঁ এবং পাবনা শাখার ৬২ জন নবীন ও অভিজ্ঞ নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন। ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান মো. বাকের হোসেন। তিনি বলেন, “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন শুধু দেশের অর্থনীতিকেই দুর্বল করে না, এর ফলে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাও চরম ঝুঁকিতে পড়ে। ব্যাংকিং খাত এসব অপরাধের প্রধান প্রবেশপথ হওয়ায় ব্যাংকারদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ   আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারে পূর্ণাঙ্গ কমিশন গঠন

তিনি ব্যাংকারদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়ে বলেন, “মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫), সন্ত্রাস বিরোধী আইন, ২০১২ এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। শুধু কেওয়াইসি, লেনদেন পর্যবেক্ষণ, সন্দেহজনক লেনদেন প্রতিবেদন বা কার্যকলাপ প্রতিবেদন জানলেই হবে না—প্রতিদিনের কাজে এসব সঠিকভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উত্তরাঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওমর শরীফ বলেন, “প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়িয়ে গ্রাহকের আস্থা অর্জনের দিকেই এনসিসি ব্যাংকের অগ্রাধিকার। মানি লন্ডারিং প্রতিরোধে প্রযুক্তিনির্ভর দক্ষতা গড়ে তোলার জন্য ডিজিটাল ব্যাংকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শেখা সময়ের দাবি।”

আরও পড়ুনঃ   রাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

কর্মশালার সভাপতি ও রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. সাইফুল্লাহ আল আমিন বলেন, “রাজশাহী এখন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। এখানকার আর্থিক প্রবাহের সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ছে। আমাদের কর্মকর্তারা যেন এসব ঝুঁকি মোকাবিলায় সক্ষম হন, সে লক্ষ্যেই এই আয়োজন।”

বগুড়া শাখার একজন অংশগ্রহণকারী প্রশিক্ষণকে “অত্যন্ত ফলপ্রসূ” উল্লেখ করে বলেন, “বিশেষ করে ট্রেড-বেইজড মানি লন্ডারিং এবং ডিজিটাল মাধ্যমে সন্দেহজনক লেনদেন শনাক্তকরণে যে বাস্তব কৌশলগুলো শেখা হয়েছে, তা ভবিষ্যতে খুবই কাজে লাগবে।”

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয় এবং তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এই উদ্যোগ ব্যাংকিং খাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST