২৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিশু নেতৃত্বে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন নির্মাণ নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সম্পন্ন হলো পাঁচ দিনব্যাপী শিশু নেতৃত্বে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন নির্মাণ কর্মশালা। গত ২০ জুলাই শুরু হয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয় ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলন কক্ষে।

অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এই আয়োজন করে।

‘চিলড্রেন নো বেটার: মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় রাজশাহী সিটি করপোরেশন, গোদাগাড়ী ও মোহনপুর উপজেলা থেকে নির্বাচিত ২৫ জন শিশু নেতা এবং ১০ জন পিয়ার এডুকেটর অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন

কর্মশালায় শিশু নেতারা মাঠ পর্যায়ে যৌন শোষণ বিষয়ক তথ্য সংগ্রহ এবং অংশগ্রহণমূলক গবেষণায় অংশ নেন। এরপর সেই তথ্য বিশ্লেষণ করে যৌন শোষণের কারণ, প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেন তারা। এই প্রতিবেদন ভবিষ্যতে অ্যাডভোকেসি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে বলে আয়োজকেরা জানান।

কর্মশালায় শিশুরা তাদের গবেষণার অভিজ্ঞতা, সমস্যা ও অর্জন তুলে ধরে। বিশ্লেষণী কার্যক্রমের মাধ্যমে যৌন শোষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করে তারা। অংশগ্রহণকারী শিশুদের অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয়, তারা শুধু শিকার নয়—বরং যৌন সহিংসতা প্রতিরোধে সমাধানের অংশীদার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুনঃ   ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কর্মশালার সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকপেট ইন্টারন্যাশনালের প্রতিনিধি স্যান্ড্রিন কনস্ট্যান্ট এবং টেরে ডেস হোমস-এর হেড অব প্রোগ্রাম জিনিয়া আফরোজ। তাঁদের দিকনির্দেশনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে শিশুবান্ধব, অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ।

প্রকল্প সংশ্লিষ্টরা মনে করেন, এই ধরনের উদ্যোগ শিশুদের কণ্ঠস্বরকে আরও সুসংগঠিত ও প্রতিনিধিত্বশীল করে তুলছে। এতে করে শিশুরা হয়ে উঠছে অধিক সচেতন ও আত্মবিশ্বাসী, যা শিশু সুরক্ষায় দীর্ঘস্থায়ী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে।

কর্মসূচিটি তত্ত্বাবধান করেন এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার, পরিচালক (প্রোগ্রাম) শারমিন সুবরিনা, প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আলী আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা এবং কমিউনিটি মোবিলাইজার মানতাকা আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST