১৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

৪০ দশমিক ২ ডিগ্রি তাপে পুড়ছে রাজশাহী

অনলাইন ডেস্ক : রাজশাহীতে আজ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি, যা চলতি মৌসুমে এই বিভাগীয় শহরটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩০ শতাংশ।

উত্তপ্ত আবহওয়ায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন। মানুষের পাশাপাশি হাঁসফাঁস অবস্থা পশু-পাখিরও। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই রোদ আর গরমে। প্রখর রোদে পথ-ঘাট সবকিছুই উত্তপ্ত। একটু শীতল প্রশান্তির জন্য শিশু-কিশোররা পুকুর, নদী-নালার পানিতে নেমে দাপাদাপি করছে। পথচারীরা টিউবয়েলের পানিতে মুখ ভিজিয়ে উত্তপ্ত আবহাওয়া থেকে বাঁচার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে শিশু ও নারীসহ ৯ জনকে কামড়ানো সেই শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী

বিশেষ করে শিশু ও বয়স্ক লোকজন গরমে কাহিল হয়ে পড়েছে। তাপপ্রবাহে স্বাভাবিক জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। সকাল থেকে দুপুর গড়াতেই বাতাসের আর্দ্রতা কমে আসছে, ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলোকে। তবে বেশ কয়েক দিন থেকে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৩ টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নগরীর ব্যাটারি চালিত অটোরিকশা চালক মানিক আলী বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপদাহ বাড়ে। তাতে আমাদের কষ্টও বাড়ে। যতই রোদ হোক না কেন অটোরিকশা চালাতেই হবে। অটোরিকশায় চালকের আসনের উপরে ছাদ নেই। তাই সব রোদ চালকের শরীরে পড়ে। একদিকে রোদের , অপরদিকে পিচ ঢালা সড়কে থেকে ওঠা তাপে মনে হয় যেন গলে যাচ্ছি।’

আরও পড়ুনঃ   বাফুফের নতুন সদস্য সাবেক ফুটবলার মনি

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, ‘রাজশাহীতে সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। যা চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা। শিগগির বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST