২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুর-৪ আসনে গণসংযোগ করলেন খেলাফত মজলিশের প্রার্থী মিজানুর মোল্লা

জহিরুল ইসলাম, ফরিদপুর থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। তিনি ফরিদপুর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম হাসামদিয়া সার্ভিস রোড সংলগ্ন উপজেলা খেলাফত মজলিশ কার্যালয়ের সামনে থেকে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ শুরু হয়। এতে অংশ নেয় তিন শতাধিক মোটরসাইকেল এবং শতাধিক মাইক্রোবাস। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রার্থীর নিজ বাড়ি, আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় গিয়ে শেষ হয়।

গণসংযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে অংশ নেন জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া এবং সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও শত শত সমর্থক গণসংযোগে অংশ নেন।

আরও পড়ুনঃ   বগুড়ার শাপলা মার্কেটে আগুন, ভস্মীভূত ১৫ দোকান

গণসংযোগ শেষে বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এলাকার উন্নয়নে সব সময় চেষ্টা করেছি। এবার সুযোগ পেলে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ, ফরিদপুর-৪ আসনের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।”

আরও পড়ুনঃ   আবহমান কাল ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য চলে আসছে- ধর্ম বিষয়ক উপদেষ্টা

তিনি আরও বলেন, “আমাদের দলীয় আমির আল্লামা মামুনুল হক সারা দেশে ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী আজকের এ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। আমরা বিশ্বাস করি, ইসলামী আদর্শই দেশ ও জাতির মুক্তির পথ। আমরা শুধু ভাঙ্গা নয়, সমগ্র দেশকে ইসলামী ভিত্তিতে পুনর্গঠনের স্বপ্ন দেখি।”

তিনি বলেন, “ইসলামী দল হিসেবে আমাদের দায়িত্ব ইসলামের হাল ধরা। আমরা রাসুল (সা.)-এর আদর্শে বিশ্বাসী। আমাদের লক্ষ্য, এমন একটি দেশ গড়া, যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস বা দুর্নীতি। সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST