১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মুজিবনগর সরকার আমাদের প্রেরণা: আসাদ

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ বলেছেন, মুজিবনগর সরকার আমাদের প্রেরণা, মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর আদর্শ আর বাংলাদেশ গঠনের প্রেরণা।
বুধবার রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, ৭১’র ২৫ শে মার্চের গণহত্যার রক্তাক্ত সিঁড়ি বুকে নিয়ে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের মাটিতে মুজিবনগর সরকারের যাত্রা শুরু হয়। সেই সরকারের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুবিহীন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা পেলেও পূর্ণতা আসে নি। পূর্ণতা এসেছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি যেদিন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব পদার্পণ করেন। সেদিন থেকেই বাংলাদেশের মানুষ দেশ গঠনে আত্মনিয়োগ করে। সেই সময় বাংলাদেশে কিচ্ছু ছিল না, রিজার্ভে টাকা ছিল না, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মহাসড়ক, রেললাইন বলতে কিছুই ছিল না।

আরও পড়ুনঃ   বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা : সংসদে তথ্যমন্ত্রী

এরকম একটি ভঙ্গুর দেশকে নেতৃত্ব দিয়ে মুজিবনগর সরকারের জাতীয় চার নেতাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু যখন দেশটিকে গড়ে তুললেন, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করা হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, আওয়ামী লীগ নেতা এনামুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ   স্ত্রীর আত্মহত্যার তিনদিন পর স্বামীর আত্মহত্যা

এরআগে ২০২৩-২০২৪ অর্থ বছরের এডিপির’র অর্থায়নে নারী উন্নয়ন ফোরাম কর্তৃক দুঃস্থ মহিলাদের মাঝে ৩০ টি সেলাই মেশিন ও ১২শ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন কিশোরীর মাধে বিতরণ করেন এমপি আসাদ।

এদিকে, বিকেলে রাজশাহী নগরীর শ্রিমারপুর এলাকায় নভোথিয়েটারে ভাটাপাড়া প্রিমিয়ার লীগের সিজন ১১ এর জার্সি ও ট্রফি উন্মোচন করেন। এসময় বিভিন্ন দলের প্রধান ও ভাটাপাড়া প্রিমিয়ার লিগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST