২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে হাঁস পালন করে হাফিজুরের আয় লাখ টাকা

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে হাঁস পালন করে সিজিনে লাখ টাকা আয় করেন তানোর উপজেলা সালামপুর গ্রামের হাফিজুর রহমান (২৪)। পেশায় কৃষক হাফিজুর রহমান ৬ মাস হাঁস পালন করেন। গত ৮ বছর ধরে তিনি সিজিনিয়ালী হাঁস পালন করে আসছেন। বর্তমানে তার খামারে ৩শ’ ২০ টি হাঁস রয়েছে। এসব হাঁস থেকে প্রতিদিন ১শ’ ৮০ থেকে ১শ’ ৯০ ডিম পাচ্ছেন তিনি। এসব ডিম বিক্রি করে প্রতিদিন আড়াই হাজার টাকা থেকে ৩ হাজার টাকায়। মুরগির চেয়ে পরিশ্রম ও খরচ কম এবং লাভ বেশি হওয়ায় হাঁস পালনে যুবকদের আগ্রহ বাড়ছে। ফলে, তানোর বিল কুমারী বিলসহ বিভিন্ন এলাকায় এমন হাঁস পালন দেখা যাচ্ছে। দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে হাঁস পালন।

শনিবার বিকালে তানোর মুন্ডমালা সড়কের পাঁচপির নামক স্থানের রাস্তার ধারে জমিতে হাস চরাই করার সময় কথা হয় হাঁসের মালিক হাফিজুর রহমানের সাথে। তিনি বলেন, হাস লালন পালনে মাসিক বেতনে ১ ছেলে হাঁসগুলো দেখভাল করে। বর্তমানে খামারে ৩শ’ ২০ টি হাঁস রয়েছে। এসব হাঁসের জন্য প্রতিদিন ১ হাজার টাকার ধান লাগে।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

আর প্রতিদিন এসব হাঁস থেকে ১শ’ ৮০ টা থেকে ১শ’ ৯০ টা পর্যন্ত ডিম পাওয়া যাচ্ছে। প্রতিদিন ডিম বিক্রি করে আড়াই হাজার টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। সব খরচ বাদ দিয়ে ৬ মাসের সিজিনে লাখ টাকারও বেশি লাভ হয়।

তিনি বলেন, গত ৮ বছর ধরে হাঁস লালন পালন করছি। ডিম দেয়ার উপযোগী হয়ে উঠলে পার্শ্বের গ্রামের জৈনক ব্যক্তির কাছ থেকে কিনে নিয়ে ৬ মাস পর্যন্ত পালন করে বিক্রি করে দিই। ৬মাস পর্যন্ত এই হাঁস গুলো ডিম দিবে। ডিম দেয়া শেষ হলে হাঁস গুলো বিক্রি করে দিবো। ৬ মাসে সকল খরচ বাদি লাখ টাকারও বেশী আয় হয়। তিনি বলেন, গত ১ মাস থেকে এসব হাঁস ডিম দিচ্ছে।আরো ৫ মাস ডিম দিবে, ডিম দেয়া শেষ হলে বিক্রি করে দেয়া হবে। তিনি বলেন হাঁস গুলো খামার রাকার পাশাপাশি মাঠে ও জমিতেও নেয়া হয়।

আরও পড়ুনঃ   ৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

তিনি বলেন, ৮ বছর আগে শখের বসে হাঁস পালন করে লাভবান হই। তার পর থেকেই প্রতিবছর ৬ মাসের জন্য হাঁস পালন করি। সকল খরচ বাদ দিয়ে প্রতিবছর ৬ মাসের সিজিনে লাখ টাকারও বেশি লাভ হয়। তিনি বলেন, হাুস পালনে মুরগির চেয়ে পরিশ্রম ও খরচ কম এবং লাভ বেশি। বর্তমানে বাজারে তার ৩শ’ ২০ টি হাঁসের প্রতিটির দাম ৫শ’ টাকা থেকে সাড়ে ৫ শ’ টাকা। ডিম দেয়া শেষ হলে হাঁস গুলো বিক্রি করে দিবেন বলেও জানান তিনি। ৬ মাস পালন করা হাঁসের ডিম বিক্রি করেই লাখ টাকারও বেশী লাভ হাফিজুরের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST