১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বড় জয়ের পরও বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় থিকশানা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেল্লেতে অনেকটা একপেশে ম্যাচে স্বাগতিকরা ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল। বড় ব্যবধানে জয়ের পরেও দুই প্রতিপক্ষ ক্রিকেটারের প্রশংসা করতে ভোলেননি লঙ্কান স্পিনার মহেশ থিকশানা। ম্যাচ শেষে তিনি দুই বাংলাদেশি ওপেনারের প্রশংসার পাশাপাশি ত্রুটির কথাও জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে থিকশানা বলেছেন, ‘(পারভেজ হোসেন) ইমন ওয়ানডেতেও ভালো করেছে। আন্তর্জাতিক মঞ্চে শুরুর দিকে আপনি ভালো করতেই পারেন। তবে জরুরি ব্যাপার হচ্ছে লম্বা সময় টিকে থাকা। তাদের দুই ওপেনার ভালোই খেলেছে। আমাদের টার্গেট ছিল পাওয়ার প্লের মধ্যে তাদের দ্রুত ফিরিয়ে ৪০–এর কম রানে আটকে রাখা।’

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

ম্যাচটিতে বাংলাদেশ কী ভুল করল এমন প্রশ্নের জবাবে থিকশানা জানান, ‘আসলে আমি তাদের নিয়ে কিছু জানি না। আমরা প্ল্যান করে এগিয়েছি। আমরা অনেক ভালো বল করেছি। ১৫৪ রানে বেঁধে রেখেছি তাদের। শুরুতে লক্ষ্য ছিল তাদের ১৮০ রানের নিচে রাখতে হবে। পরে উইকেট দেখে মনে হলো স্লো হবে। তখন ভেবেছি ১৬০ রানই ভালো স্কোর।’

প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে একাদশে রাখেনি বাংলাদেশ। এ ছাড়া দলে ফিরে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেট শিকার করেছেন রিশাদ। দুই বোলার নিয়ে লঙ্কান স্পিনার বলেন, ‘আমি তাদের (বাংলাদেশের) একাদশ নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। তবে যেটুকু বলতে পারি তা হলো দুজনই (রিশাদ এবং মুস্তাফিজ) ভালো বোলার। রিশাদও দারুণ একজন বোলার। সে সম্প্রতি ভালো বোলিং করছে।’

আরও পড়ুনঃ   জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

প্রসঙ্গত, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে পারভেজ ইমন সর্বোচ্চ ৩৮, নাঈম শেখ ৩২ ও মেহেদী মিরাজ ২৯ রান করেন। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই কক্ষপথেই ছিল লঙ্কানরা। শেষদিকে রিশাদ-মিরাজরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন ঠিকই, তবে ৬ বল বাকি থাকতেই স্বাগতিকরা জয় নিশ্চিত করে। কুশল মেন্ডিস সর্বোচ্চ ৭৩ ও পাথুম নিশাঙ্কা ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST