১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে। তাই শিক্ষার্থীদের ওপর গুরুত্ব সহকারে নজর রাখতে হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে কুমেদপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

শিরিন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুনামের সঙ্গ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে এবং যাচ্ছে। সামনে ২০৪১ সালে যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে শিক্ষিত জাতিতে পরিণত করা। তবে ইতোমধ্যে বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা দেশ-বিদেশে কৃতিত্বের সঙ্গে তাদের সাফল্য অব্যাহত রেখে দেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে মাথা উঁচু করে চলেছে। তাই পুরো বিশ্বের কাছে দেশকে শিক্ষিত জাতিতে পরিচয় করে দিতে হলে অবশ্যই আমাদের মেধাবী শিক্ষার্থীদের ওপর বেশি বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মেধাবী ও শিক্ষিত জাতি ছাড়া কখনও উন্নত দেশ গড়া সম্ভব না। সামনে শিক্ষার মান আরও উচ্চশিখরে নিয়ে যেতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

স্পিকার বলেন, নারী শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পীরগঞ্জে বিভিন্ন বালিকা বিদ্যালয়, মহাবিদ্যালয় নির্মাণসহ নারী শিক্ষার বিস্তারে অবকাঠামোগত প্রভূত উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী শিক্ষার বিস্তারে আলাদা ট্রাস্ট গঠন করা হয়েছে। শিক্ষা এখন আর নির্দিষ্ট স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে আধুনিক ও গুণগত শিক্ষাক্রম প্রণয়নের মাধ্যমে সমসাময়িক বিশ্বব্যবস্থার সঙ্গে শিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ   ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

তিনি আরও বলেন, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করতে শিক্ষার্থীদের জন্য মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

এর আগে স্পিকার উপজেলা পরিষদ, পীরগঞ্জ, রংপুরের প্রধান ফটকের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST