৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম

‎নাটোর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ। এরা ৭০-৭১ এর একই সাথের লোক।

‎মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগবে না। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্বও আমাদের। যারা রাস্তায় ছিল কেবল তারা কথা বলবে, যারা ছিল না তারা থাকবে জেলখানায়। কারণ আমরা রাস্তায় আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না।

আরও পড়ুনঃ   নৌবাহিনী বাহিনীর অভিযানে খুলনার ‘ইয়াবা সম্রাট’ সজীব গ্রেপ্তার

চাঁদাবাজ-ধর্ষকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ধর্ষক-চাঁদাবাজদের সুযোগ দেওয়ার জন্য আন্দোলন করিনি। দেশটাকে মগের মুল্লুক ভাবার সুযোগ নেই। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে রাখতে পারে, তারা চাঁদাবাজ-ধর্ষকদের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে।

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতা দিয়ে জনগণ পরীক্ষা করেছে। বিএনপিকে ভোট দিয়ে পরীক্ষা করেছে। তারা কেউই জনগণের জন্য কাজ করেনি। কাজ করেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন। আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনো দিন পরীক্ষা দিতে আসব না। চোর-ধর্ষকরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুনঃ   রিইব এর তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ইসলামী দল ক্ষমতায় গেলে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম দুনিয়াতে এসেছেই গরিবদের উন্নয়ন করার জন্য। গরিবদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য। ইসলামী অর্থনীতি ছাড়া গরিবদের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার ওপরে চলে যাবে।

বক্তব্য শেষে আগামী নির্বাচনে নাটোরের সংসদীয় আসনগুলোতে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, জেলা জামায়েতের নায়েবে আমির ড. নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST