৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আদালতে মামলা করে ফেরার পথে তিন যুবক অপহরণ ও মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী জজকোর্ট চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পরে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে অপহৃতদের একজন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের নামে পরিচালিত ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমানো টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকার করেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান, এস্কেভেটর অকেজো

এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ আদালতে মামলা করতে যান। তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫), মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ ৮–১০ জন তাদের পথরোধ করে মারধর ও অপহরণ করে।

অভিযোগে বলা হয়, ঘটনার সময় সোহাগ পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে কাজিহাটা এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা তাদের কাছে থাকা ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং শহিদের ফোন থেকে পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, “৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST