৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকে

অনলাইন ডেস্ক : প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নদীর তীর ও আশপাশের এলাকা থেকে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন। খবর- সিএনএন ও সিবিসি নিউজ

নিহতদের মধ্যে ২৮ জন শিশুসহ ৬৮ জনই কেরি কাউন্টির, যেখানে নদী তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিলো।

ক্যাম্প মিসটিক নামের ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর এখনো নিখোঁজ।

আরও পড়ুনঃ   রাশিয়ার জাহাজ থেকে তেল ছড়াচ্ছে সমুদ্রে

কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, ওই অঞ্চলে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে এবং এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশংকা আছে।

এর মধ্যেই ধ্বংসস্তূপ ও কাদার মধ্যে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বিষাক্ত সাপের মুখোমুখি হয়েছেন উদ্ধারকারীরা।

কের কাউন্টিতে যাদের উদ্ধার করা হয়েছে, এখনো তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৮ জন ও ১০ শিশুর আনুষ্ঠানিক পরিচয় জানা যায়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট রোববার বলেছেন, প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ তার কার্যক্রম বন্ধ করবে না।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

তিনি বলেন, শিশুরা কিসের মধ্য দিয়ে গেছে, এটা দেখা ভয়ঙ্করের চেয়ে কম কিছু নয়।

শুক্রবার ওই নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে গেলে ওই বিপর্যয় দেখা দেয়। ওই সময় ক্যাম্পে সবাই ঘুমিয়ে ছিলো। নিহতদের মধ্যে বেশ কিছু তরুণ ক্যাম্পার ও ক্যাম্পটির দীর্ঘদিনের ডিরেক্টর রিচার্ড ডিক ইস্টল্যান্ডও আছেন।

উদ্ধার তৎপরতায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়া সাবেক নেভি সিল গ্রেগ ফ্রোয়েলিক বলেছেন, ক্যাম্প থেকে নদীর নীচের দিকে আট মাইল দূরেও ভুক্তভোগীদের পাওয়া গেছে বলে শুনেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST