৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষা হলো অন্যতম পথ -শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কোটা আন্দোলনের সূচনা ধরে গত জুলাই-এ যে গণআন্দোলন হয়েছিল তা একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য। সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা তার অন্যতম পথ।

রবিবার (০৬ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে রাবি’র ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞান আহরণের জন্য সেই জ্ঞান আমরা সমাজে ছড়িয়ে দিবো। প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদ্যাপন করব ঠিকই একই সাথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হবো, আমরা নতুন করে বাংলাদেশ গড়ার যে সুযোগ পেয়েছি তা সকলে মিলে কাজে লাগাবো, তার জন্য আমাদের আরও সহনশীল হতে হবে।

আরও পড়ুনঃ   তীব্র শীতে কাঁপছে দেশ, হাসপাতালে বাড়ছে রোগী

শিক্ষকদের উদ্দেশে রফিকুল আবরার বলেন, সকলের রাজনৈতিক সমর্থন থাকতেই পারে, সেটা যেন আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আপনারা এখানে মেধার চর্চা ও বিকাশ ঘটাতে এসেছেন, মূল দায়িত্ব পালনে কখনো অবহেলা করবেন না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যেকোনো প্রয়োজন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। এর জন্য রাস্তায় অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে এবং শিক্ষকদের মর্যাদাহানি হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

এসময় শহিদ মোহাম্মদ শামসুজ্জোহার আত্মত্যাগের কথা স্মরণ করে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা করতে শিক্ষার্থীদের সে অনুযায়ী জ্ঞান আহরণ এবং দক্ষতা অর্জনের পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা।

আলোচনা সভায় রাবি’র পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজাহারুল ইসলাম আলোচক হিসেবে বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ   নাগরিকদের প্রতি যে কোনো বৈষম্য আইনের শাসনের পরিপন্থী: রাষ্ট্রপতি

রাবি’র উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, রাবি’র কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে রাবি’র শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকাল দশটায় রাবি’র প্রশাসনিক ভবন চত্বরে পতাকা উত্তোলন শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। উদ্বোধন শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবন চত্বরে এসে শেষ হয়। এসময় সিনেট ভবন চত্বরে বৃক্ষ রোপণ করেন শিক্ষা উপদেষ্টা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST