১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানের আক্রমণে ইসরাইলে ৮ জন নিহত, ১৩০ জনের বেশি আহত

অনলাইন ডেস্ক : ইসরাইলে রাতভর ইরানের উপর্যুপরি হামলায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থাগুলো একথা জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমান হামলার সাইরেনের শব্দে দেশজুড়ে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে গেছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)’র একজন মুখপাত্র জানান, ইসরাইলের মধ্য অঞ্চলে রকেট হামলায় ১০ বছর বয়সী এক ছেলেসহ কমপক্ষে চারজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে।

আরও পড়ুনঃ   ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি রাশিয়ার

তিনি আরও বলেন, এই হামলায় শফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হয়েছে।

ইসরায়েল পুলিশ এক্স-এর একটি পোস্টে নিশ্চিত করেছে যে, তেল আবিবের কেন্দ্রীয় উপকূলে এক হামলায় বেশ কয়েকজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছে।

এমডিএ জানিয়েছে, এই আক্রমণে শনিবার গভীর রাতে ইসরাইলের ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলের একটি তিন তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এতে তিন নারী নিহত হয়েছে।

জরুরি পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।’

আরও পড়ুনঃ   বকেয়া পরিশোধে বাংলাদেশকে আদানি গ্রুপের তাগাদা

বিবৃতিতে আরো বলা হয়, অপর নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

শনিবার হাইফা অঞ্চলের একটি বাড়িতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২০ বছর বয়সী এক নারী নিহত ও ১৪ জন আহত হয়।

এমডিএ’র একজন মুখপাত্র ইসরাইলি সম্প্রচারক চ্যানেল ১২-কে জানিয়েছেন যে, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST