১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমান চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, উনি ইচ্ছা করলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। উনি যেই সময় মনে করবেন, সেই সময় দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বেলা ১১টার দিকে গাড়ি থেকে নেমে প্রথমে সাংবাদিকদের মাস্ক প্রদান করেন। এরপর তিনি থানা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় তিনি অনুরোধ করে বলেন, আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। কোনো রিপোর্টে আমরা যেটা বলি সেটা পুরোটা দেবেন। রিপোর্ট দেওয়ার সময় খণ্ডিত রিপোর্ট দেবেন না। পার্শ্ববর্তী দেশ এই রিপোর্টগুলো তাদের স্বার্থে ব্যবহার করে। এটার ওপর তারা একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এজন্য আপনাদের অনুরোধ, দিলে রিপোর্টটা সম্পূর্ণ দেবেন। আমি যেই কথাটা বলি সেটা সম্পন্নটা দেবেন।

এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দেবেন না তো? উত্তরে সব সাংবাদিক খণ্ডিত রিপোর্ট দেবেন না বলে প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ   ৪১ বছরের ইতিহাস বদলের সুযোগ বাংলাদেশের সামনে

পরে তিনি সাংবাদিকদের আরো অনুরোধ করে বলেন, আপনাদের যে মাস্ক দিয়েছি, সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করবেন। আমি আজকে যখন মাস্ক দিলাম দেখলাম, অনেক সাংবাদিক ভাইয়েরা আমার সেই মাস্ক পকেটে রেখে দিয়েছেন। মাস্ক পকেটে নয়, নাকে রাখতে হবে।

এসময় তিনি সাংবাদিকদের আরও একটি অনুরোধ করে বলেন, আপনারা পলিথিনের বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন। নিজেরা পলিথিন বর্জন করবেন এবং সবাইকে বর্জন করতে উৎসাহিত করবেন।

ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের পুশ ইন করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশি কোনো নাগরিক যদি ওই দেশে থেকে থাকে, আমরা অবশ্যই নেব। এটা একটা প্রপার চ্যানেলে করতে হবে। কিন্তু ভারতীয়রা এটা ফলো না করে জঙ্গলে, রাস্তায় বিভিন্ন জায়গায় গিয়ে করে। এটি অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন। এগুলো নিয়ে আমরা ভারতীয় হাই কমিশনারকেও বলেছি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে আপনাদেরকে ব্রিফ করেছেন।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এভাবে যাদেরকে পুশ ইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের ব্যাপারে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।

এ সময় উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে আপনারা প্রশ্ন করছেন অথচ আপনারা নিজেরাই মাস্ক ব্যবহার করছেন না। আপনারা নিজেরাও মরবেন, অন্যকেও মারবেন। আমি যে মাস্কগুলো দিয়েছি, সেগুলো ব্যবহার করেন। আর দোয়া করবেন। ভালো থাকবেন।

এরপর উপদেষ্টা গাজীপুরের সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৬৩ গাজীপুর ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এখানে তিনি বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং একটি গাছের চারা রোপণ করেন।

এসময় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে উপদেষ্টার গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১১

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৩

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৬

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৭

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৮

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST