১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘মেসি মাঠে থাকুক বা না থাকুক, আর্জেন্টিনা এখন একইভাবে খেলতে পারে’

অনলাইন ডেস্ক : ‘এই দলটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, যখন তারা লিও মাঠে থাকুক বা না থাকুক– একইরকমের খেলা উপহার দিতে পারে’– এমন কথাটা আর কারো নয়, খোদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ভাষ্যটাই এমন। ২০১৮ বিশ্বকাপের পর যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন মেসি ছিলেন স্বেচ্ছা নির্বাসনে।

শুরুতে সাম্পাওলির রেখে যাওয়া বিক্ষিপ্ত আর্জেন্টিনাকে ঠিক করেছেন। এরপর মেসিকে এনে সেটাকে দিয়েছেন পূর্ণতা। তরুণ কোচ স্কালোনি এরপর পার করেছেন ৭ বছর। সাফল্যের গল্পটা সবারই জানা। ৪টা শিরোপা, যার মাঝে আসছে বিশ্বকাপটাও। আর সব শিরোপার মঞ্চে মূল মধ্যমণি ছিলেন লিওনেল মেসি। যিনি বারবারই গড়ে দিয়েছিলেন পার্থক্য।

সর্বকালের অন্যতম সেরা তারকার ওপর নির্ভরতা থাকা দোষের নয়, আর্জেন্টিনার ক্ষেত্রেও হয়নি। তবে দিনে দিনে মেসির বয়সটা বাড়ছে। বলতে গেলে ক্যারিয়ারের একেবারেই গোধূলীবেলায় আছেন তিনি। কদিন আগে চিলির বিপক্ষে মাঠে নেমেছিলেন, সেটাও সাতমাস পর। ইনজুরি তাকে এখন বারবার পিছিয়ে দেয়। অথচ ইনজুরি আর লিওনেল মেসির সম্পর্কটা কখনোই খুব একটা কাছাকাছি ছিল না।

আরও পড়ুনঃ   নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

মেসি নিজেও হয়ত এখন জানেন, লাতিন অঞ্চলের প্রচন্ড শারীরিক ফুটবলের সঙ্গে পাল্লা দেয়া কষ্টকর। নিজেকে তাই কিছুটা বাঁচিয়ে রাখতে চান ২০২৬ বিশ্বকাপের জন্য। আর সেই বাস্তবতা মেনে কোচ লিওনেল স্কালোনিও তৈরি করছেন আগামীর আর্জেন্টিনাকে। সেই মিশন অনেকটাই যে সফল তার প্রমাণ সবশেষ দুই ম্যাচ। মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে এসেছে জয়। আবার মেসিকে বদলি করার পর দশজনের আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করেছে সমতায়।

দলের সেই অবস্থাটাকেই লিওনেল স্কালোনি তুলে ধরলেন আর্জেন্টাইন গণমাধ্যমের সামনে। জানালেন তার শিষ্যরা তৈরি যেকোন প্রয়োজনে মেসিকে ছাড়া মাঠে নামার জন্য, ‘এই দলটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, যখন তারা লিও মাঠে থাকুক বা না থাকুক– একইরকমের খেলা উপহার দিতে পারে। আগে পরিস্থিতি আরও জটিল ছিল আর আজ আমাদের সেটা দরকার নেই, দল একইভাবে পরিচালিত হয়।’

আরও পড়ুনঃ   সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা দলে খেলোয়াড় ছিলেন ১০ জন। আলবিসেলেস্তেরা পিছিয়েও ছিল ১ গোলে। এমন অবস্থায় মেসিকেই দরকার ছিল সবচেয়ে বেশি। কিন্তু স্কালোনি তুলে নেন এলএমটেনকে। মেসি উঠে যাওয়ার পরেই আলমাদা আনেন সমতা। কিন্তু মেসি কেন খেললেন না?

উত্তরে স্কালোনি জানালেন খেলতে না চাওয়ার সিদ্ধান্তটা মেসিরই ছিল, ‘এমনিতে সে মাঠ ছাড়ে না, কিন্তু যখন সে দেখল যে, আমরা দুটি পরিবর্তন আনছি, তখন সে আমাকে বলল, তার বের হয়ে যাওয়াই ভালো হবে। তাই তাকে তুলে নিই। না হলে তাকে তুলতাম না।’

জাতীয় দলের দুই ম্যাচের পর মেসি ফিরে গিয়েছেন তার ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে এখন ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা। বাংলাদেশ সময় আগামী রোববার সকালে আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে মায়ামি। ৩৭ বছর বয়েসী মেসির তাতে খেলার সম্ভাবনা জোরালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST