৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেমিকা ঐন্দ্রিলার জন্য কেনাকাটা করেই পকেট ফাঁকা অঙ্কুশের

অনলাইন ডেস্ক : জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো যারা দেখেন তারা জানেন, অঙ্কুশ হাজরা কী রকম দুষ্টুমি করেন! সারাক্ষণ সহ-বিচারকদের সঙ্গে রসিকতায় মেতে থাকেন। আগের সিজনে বিচারক ছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। অঙ্কুশ সারাক্ষণ তাঁকে ‘পূজি’, ‘পূজি’ বলে রাগিয়েছেন।

আদতে যে তিনি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনেই নিবেদিত প্রাণ, সেটা আরও একবার ফাঁস হল থাইল্যান্ডে ‘রক্তবীজ ২’-এর গানের শুটিং করে ফেরার পর।

অঙ্কুশ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন আনন্দবাজারের সঙ্গে। তিনি জানিয়েছেন, অভিনেত্রী-প্রেমিকার জন্য উপহার কিনতে কিনতেই তার পকেট ফাঁকা হয়ে গেছে! নিজের জন্য তেমন কিছুই আর কিনতে পারেননি।

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম পুজার ছবি ‘রক্তবীজ’-এ অঙ্কুশ আইটেম গানে ছিলেন। ছবির শেষ দৃশ্যে তার উপস্থিতি আভাস দিয়েছিল, তিনি পরের পর্বে থাকছেন।

আরও পড়ুনঃ   প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত : মিথিলা

এ বছর প্রযোজনা সংস্থা উইন্ডোজ পুজায় আনছে ‘রক্তবীজ ২’। ছবিতে অন্যতম খলনায়ক ‘মুনীর আলম’ চরিত্রে অঙ্কুশ। এই সিনেমার জন্য চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ, অঙ্কুশকে আশ্বাস দিয়েছিলেন শিবপ্রসাদ। অভিনেতাও তাই এক কথায় কাজ করতে রাজি হন।

‘রক্তবীজ ২’-এর দুটি গানের একটিতে কৌশানী মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনেতা। অনেক দিন পরে বাংলা ছবির গান আবার বিদেশের মাটিতে ক্যামেরাবন্দি হয়েছে।

অভিনেতার মতে, বেশ পুরোনো দিনের আমেজ ফিরে পাচ্ছিলেন। আগে যেমন হরহামেশাই একাধিক গানের শুটিংয়ের জন্য দল বেঁধে উড়ে যেত ছবির গোটা টিম। কাজ শেষে যখন ফিরতেন, তখন সকলের মন খারাপ।

অঙ্কুশের কথায়, “তখন ৫০ দিন ধরে শুটিং হত। এখন ১৫ দিনেই শেষ। এই ছবির কাজ করতে করতে মনে হলো, আবার আগের মতো সিনেমা করছি। দু’সপ্তাহে কাজ শেষ করে ইদানীং মনে হয়, প্রোজেক্টের কাজ করলাম।’’

আরও পড়ুনঃ   কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই : পরীমণি

শহরে ফিরেই তিনি ব্যস্ত ডাবিংয়ে। বিদেশে গিয়েছেন, অথচ ঐন্দ্রিলার জন্য কেনাকাটা করবেন না, তা হয়? প্রশ্ন শুনে হাসলেন অভিনেতা। অঙ্কুশ জানিয়েছেন, এক জোড়া ভীষণ সুন্দর জুতা কিনেছেন। যেটা তার প্রেমিকার খুব মনে ধরেছে। সঙ্গে মানানসই পোশাক আর মিউজিক সিস্টেম। তার নায়িকা-প্রেমিকা যে গান শুনতে খুব ভালোবাসেন!

তারপরেই বিমর্ষ অভিনেতা। বললেন, “বিদেশে গেলে এত কালো হয়ে ফিরি যে আবার বেশ কিছুদিন টানা ত্বকের যত্ন নিতে হয়। নইলে সারা বছর তো যেমন-তেমন করে কাটিয়ে দিই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST