১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

হঠাৎ সাকিবকে স্মরণ করল কলকাতা নাইট রাইডার্স

অনলাইন ডেস্ক : সাকিব আল হাসান। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা যিনি। নানা বিতর্ক আর সমালোচনার মাঝেও দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের পোস্টারবয় হয়ে আছেন সাবেক এই অধিনায়ক। নিজের খেলাটাকে কেবল দেশের জার্সিতেই সীমাবদ্ধ রাখেননি তিনি। দাপিয়ে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগেও।

২০১১ সাল থেক আইপিএলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ছিলেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুইবার এই প্রেস্টিজিয়াস শিরোপাও জিতেছেন। মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদে খেললেও আইপিএলে সাকিব যেন কলকাতারই ছেলে।

আরও পড়ুনঃ   ঢাকাকে বসবাসযোগ্য করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে : রিজওয়ানা

ঘরের সেই ছেলেকে আজ আবার স্মরণ করলো কলকাতা নাইট রাইডার্স। নিজেদের হয়ে খেলতে না, মূলত সাকিবের আইপিএল অভিষেকের দিনকেই ছবি দিয়ে মনে করিয়েছে দুইবারের আইপিএল বিজয়ীরা। সাকিবের দুই ছবি কোলাজ করে তারা লিখেছ ‘যেখানে আমরা আমাদের সাকিব দা কে পেয়েছিলাম!’ নিচে ইংরেজিতে লেখা, ২০১১ সালের এইদিনে বেগুনি আর সোনালি জার্সিতে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট ৫১ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরমাঝে ব্যাট হাতে নেমেছিলেন ৩৮ বার। দুইবার ফিফটির সাহায্যে করেছিলেন ৫৪৫ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। আর বল হাতে ২৭.৪০ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। ২০১২ আইপিএলের ফাইনালে তার শেষ সময়ের ক্যামিও জয় এনে দিয়েছিল কলকাতাকে।

আরও পড়ুনঃ   রুয়েটে আইপিই ক্লাবের উদ্যোগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

সবমিলিয়ে আইপিএলে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ৫২ ম্যাচে ব্যাট করে সংগ্রহ করেছেন ৭৯৩ রান। আর প্রায় ২৫০ ওভার বল করে সংগ্রহ করেছেন ৬৩ উইকেট। বাংলাদেশের কোনো ক্রিকেটারের পক্ষে আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল ক্রিকেটারও সাকিবই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST