২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজে মুস্তাফিজের না থাকা নিয়ে যা বললেন কোচ

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আঙুলের সেই চোটে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়েন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের বিকল্প হিসেবে পরে খালেদ আহমেদকে দলে ডেকেছে বিসিবি।

মুস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবেই তারকা এই পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’

আরও পড়ুনঃ   কাটাখালী হতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৪ জনকে গ্রেফতার

তাসকিন ও মুস্তাফিজ না থাকায় কিছুটা ব্যালেন্স নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনই দাবি করেন সিমন্স, ‘আমার মনে হয় এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুইজন সিনিয়র বোলার না থাকায় হয়ত পুরোপুরি ব্যালেন্সটা নেই।’

আরও পড়ুনঃ   বাগমারায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ২

এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হিসেবে শন টেইট। সোমবার লাহোরে দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে দলের সঙ্গে ছিলেন টেইট৷

দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। বাংলাদেশ দল যেহেতু পাকিস্তানে সফরে গেছে সেখানেই যোগ দিয়েছেন মুশতাক। তিনি পাকিস্তানি হওয়ায় এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST