২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

লাহোরকে পিএসএলের রাজত্ব ফিরিয়ে দিলেন সিকান্দার রাজা

অনলাইন ডেস্ক : ভাগ্যিস, ইংল্যান্ড থেকে উড়াল দিতে পেরেছিলেন ঠিক সময়ে! ব্রেকফাস্ট করেছেন ইংল্যান্ডে, লাঞ্চ দুবাইয়ে আর ডিনার লাহোরে। সিকান্দার রাজার ভ্রমণটা অবশ্য সাধারণ ভাবা বেমানান। এই ভ্রমণের পরেই রাজা খেলেছেন ‘রাজার’ মতো করেই। ৭ বলে ২২ রানের ইনিংস খেলে পিএসএলের রাজত্বটা ফিরিয়ে দিয়েছেন লাহোর কালান্দার্সের কাছে।

২০২২ এবং ২০২৩ সালের পিএসএল জিতেছিল লাহোর। মাঝে ২০২৪ সালে শ্রেষ্ঠত্ব ধরে রাখা হয়নি। ২০২৫ সালে এসে ফের পিএসএল চ্যাম্পিয়ন হলো শাহিন আফ্রিদির দল। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে দুর্দান্ত এক ফাইনাল জিতল পিএসএলের সবচেয়ে সফল দলটা।

আরও পড়ুনঃ   প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

অথচ, ম্যাচের একটা পর্যায়ে কোয়েটার হাত থেকে ম্যাচ বের করা যাবে, এমন ভাবাই ছিল দুষ্কর। মোহাম্মদ নাইম আর আবদুল্লাহ শফিকের আউটের পর ম্যাচটা অনেকটাই চলে গিয়েছিল কোয়েটার নিয়ন্ত্রণে। ভানুকা রাজাপাকসাও হয়েছেন ব্যর্থ। তবে কুশাল পেরেরা এবং সিকান্দার রাজার ভাবনায় ছিল ভিন্ন কিছু।

শেষ তিন ওভারে জয়ের জন্য লাহোরের প্রয়োজন ছিল ৪৭ রান। খুররম শেহজাদের ওভার থেকে ১৫ রান তোলেন দুই ব্যাটার। মোহাম্মদ আমিরের করা পরের ওভারের প্রথম বলে ৪ মারেন পেরেরা। এরপর পাকিস্তান পেসারের শেষ দুই বলে পেরেরার একটি করে চার ও ছয় নিয়ে হিসাব চলে আসে নাগালের মাঝে।

আরও পড়ুনঃ   ৩ প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আইসিবিটি সম্মেলনের উদ্বোধন

শেষ ওভারেও সহজ ছিল না সবকিছু। ৩ বলে দরকার ছিল ৮ রান। সিকান্দার রাজা এক ছক্কা এবং এক চারে মেলালেন সমীকরণ। পিএসএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৩বার শিরোপা উঁচিয়ে ধরেছেন শাহিন আফ্রিদি।

এর আগে ব্যাটিংয়ে নেমে হাসান নেওয়াজের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে দুই শ পেরোনো স্কোর পায় কোয়েটা। দলের পক্ষে ২২ বলে ৫ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আভিস্কা ফার্নান্দো। লাহোরের পক্ষে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। একটি উইকেট নিয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST