২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশে মানুষের মৌলিক স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক : বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক অধিকার ও স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, বিচারব্যবস্থা সংস্কারের পরিবর্তে বর্তমান সরকার সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীদের দমন নীতিতে এগোচ্ছে।

বুধবার (২১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, চলতি বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করে আওয়ামী লীগের সভা, সমাবেশ, প্রকাশনা ও অনলাইন প্রচার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। সংস্থাটির মতে, আগের সরকারের আমলেও দমনমূলক নীতি ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত নতুন করে মৌলিক অধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও, সেসব অপরাধে জড়িতদের জবাবদিহির বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। গুম প্রতিরোধে প্রস্তাবিত আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ বলে মন্তব্য করে সংস্থাটি।

আরও পড়ুনঃ   অসুস্থতায় ভুগে মারা গেলেন নাইজেরিয়ার সেনাপ্রধান

এইচআরডব্লিউ’র এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার পাওয়ার অধিকার রক্ষায় যে কাঠামো থাকা দরকার, খসড়া আইনে তা নেই।’

আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েও হতাশা প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, সরকার জানিয়েছে, দলটির নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। কিন্তু বিচারপ্রক্রিয়া অনেক বছর ধরে চলতে পারে। এভাবে কার্যত একটি ঐতিহাসিক ও বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো।

আরও পড়ুনঃ   পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০

এইচআরডব্লিউ মনে করে, ১৯৭১ সালের আগে থেকেই সক্রিয় আওয়ামী লীগ এবং তাদের বিপুল সমর্থকগোষ্ঠীর কার্যক্রমে হস্তক্ষেপ করে সরকার জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করছে। দলটির নিবন্ধন বাতিলের মাধ্যমে কোটি কোটি মানুষের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে গেছে।

তবে সংস্থাটি আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটে যাওয়া ক্ষমতার অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবির পক্ষে অবস্থান নেয়। তবুও রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পথে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করে এইচআরডব্লিউ। সংস্থাটির মতে, এমন পদক্ষেপ দেশে বিরোধী মত দমনের পুরনো ধারা বহাল রাখারই প্রতিফলন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST