২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ছাত্রীকাণ্ডে রাবির শিক্ষককে অব্যাহতি, ৪ শিক্ষার্থীর নামে চাঁদাবাজির মামলা

রাবি প্রতিনিধি : ছাত্রীকাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক হেদায়েত উল্লাহ ও ছাত্রী মারিয়া খাতুনের স্থায়ী বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই বিভাগের কিছু শিক্ষার্থী। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এই সংবাদ সম্মেলন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত ছাত্রী-শিক্ষককে বহিষ্কার; চাঁদা গ্রহণকারী চার শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার; হেদায়েত উল্লাহর ফলাফল জালিয়াতির সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার; হেদায়েত উল্লাহ পাসের বিনিময়ে শিক্ষার্থীকে একজন শিক্ষককে হত্যার প্ররোচনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং হেদায়েত উল্লাহ পর্দা করা ছাত্রীদের একাডেমিক ও মানসিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘সহযোগী অধ্যাপক হেদায়েত উল্লাহর বিরুদ্ধে আগে থেকেই মানসিক হেনস্তাসহ নানা অভিযোগ রয়েছে। যার মধ্যে কয়েকটি ঘটনা বিভাগে জানানোর পরও আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। ফলে ভুক্তভোগী শিক্ষার্থীরা নানা ধরনের মানসিক নির্যাতনের মধ্য দিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন।’

তাঁরা বলেন, ‘এত কিছুর পরও কোনো প্রকার শাস্তি না হওয়ায় তাঁর অপরাধ দিন দিন বেড়েই চলেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের সভাপতির কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।’

এদিকে অভিযুক্ত শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে চাঁদাবাজির অভিযোগ তুলে সাবেক সমন্বয়ক, দুই সাংবাদিকসহ চার শিক্ষার্থীর নামে মামলা করেছেন ওই শিক্ষক।

আরও পড়ুনঃ   চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

গতকাল মঙ্গলবার নগরীর মতিহার থানায় এ মামলা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, গতকাল দুপুরের পর মামলাটি করা হয়েছে। এখন তদন্তাধীন রয়েছে।

শিক্ষার্থীরা হলেন–আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম সুমন, আইবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আতাউল্ল্যাহ এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজীব।

দুই সাংবাদিকের একজন দৈনিক কালবেলা ও অপরজন দৈনিক খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তবে অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠান থেকেও তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্য ছিলেন। এ সংগঠন থেকেও তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মতিহার থানায় করা মামলার এজাহারে বলা হয়েছে, ১১ মে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এমবিএর ছাত্রী মারিয়া খাতুন পড়াশোনার বিষয়ে দেখা করতে ওই শিক্ষকের চেম্বারে যান। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা কক্ষে ঢুকে গালিগালাজ ও ওই ছাত্রীকে শারীরিক হেনস্তা করেন।

একপর্যায়ে তাঁরা ভিডিও করতে থাকেন এবং ওই ছাত্রীকে মারতে আসেন, ধর্ষণের হুমকি দেন। পরে ঘটনাস্থলে শিক্ষকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সঙ্গে চাঁদা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।

আরও পড়ুনঃ   বই ছাপাতে এবার কোনো দুর্নীতি হবে না: শিক্ষা উপদেষ্টা

আমি তখন বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের এটিএম বুথ থেকে এক লাখ টাকা তুলে সিরাজুল ইসলাম সুমনের হাতে দিই এবং নাজমুস সাকিব আরও চার লাখ টাকা পেলে ভিডিও ডিলিট করার কথা বলেন।

এজাহারে আরও বলা হয়েছে, ‘১২ মে সকালে সুমন হোয়াটসঅ্যাপে বাকি চার লাখ টাকা দেওয়ার জন্য বলে। একই দিন বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের তৃতীয় তলায় আমাকে পশ্চিম পাশে ডেকে নিয়ে টাকা দেওয়ার কথা বলে।

উল্লেখ্য, আতাউল্ল্যাহ ও সাজ্জাদ সে সময় আইনে বিভাগের গেটে অবস্থান করে আমাকে সাকিব ও সুমনের কাছে ইশারায় টাকা দিতে বলে। আমি আমার ৩০৭ নম্বর কক্ষ থেকে সাকিব ও সুমনের কাছে দুই লাখ টাকা দিই। এ-সম্পর্কিত কলরেকর্ড আমার কাছে আছে। সুমন আমাকে জানায় যে, ১৮ মে বাকি দুই লাখ টাকা দিতে হবে এবং তাদের ইন্ধনদাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকালটির একজন শিক্ষক এই ঘটনার ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত।

বাকি টাকা দিলে ওই শিক্ষকের নাম প্রকাশ করবে বলে জানায়। পরে ১৪ মে রাতে সামাজিকমাধ্যমে ভিডিও বিকৃতভাবে প্রকাশ করে আমাকে ও আমার ছাত্রীকে সামাজিকভাবে হেনস্তা করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST