২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

অনলাইন ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। তিনি নিজেকে চিঠিতে জুলাই আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কর্মী বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২০ মে) নির্বাচন কমিশনের (ইসি) প্রাপ্তি ও জারি শাখায় চিঠিটি জমা দিয়েছেন।

সিইসিকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি হোসাইন মো. আনোয়ার, একজন সচেতন নাগরিক। জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী।

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন না হওয়ায় প্রতিনিয়ত সিটি কর্পোরেশন তালা বদ্ধ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে করে জন হয়রানি ও ভোগান্তি বাড়ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মো. শেখ ফজলে নুর তাপসের মেয়াদ শুরু হয় ২০২০ সালের ১৬ মে এবং তিনি গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যান। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের কার্যক্রম শুরু হয় ২০২০ সালের ১৬ মে। গত ৫ আগস্ট তিনিও পালিয়ে যান এবং পরবর্তীতে গ্রেপ্তার হন। এরপর ১৯ আগস্ট দুই সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্বাভাবিক নিয়ম অনুসারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, গত ১৫ মে।

আরও পড়ুনঃ   ইন্টারনেট বন্ধ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন পলক

চিঠিতে ওই ব্যক্তি আরও বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের অন্তত দুই কোটি জনগণ বাস করেন। যদি নির্বাচিত প্রতিনিধি না থাকে, তাহলে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। এই বিশাল জনগোষ্ঠীর ভোগান্তির আর শেষ থাকে না। নির্বাচন না দিয়ে জনগণের দৈনন্দিন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং মারাত্মক জটিলতা তৈরি হচ্ছে, যা নগর গঠনের মানবাধিকার লঙ্ঘনের শামিল। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এদিকে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই। তবে সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST