৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দলের হারের দিনে রেকর্ডবুকে ‘সবার ওপরে’ রিশাদ

অনলাইন ডেস্ক : খেলা নেমে এসেছিল ১৫ ওভারে। করাচি কিংসের সামনে লক্ষ্য ছিল ১৬৮ রানের। লাহোরের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো করাচিকে। টুর্নামেন্টের টিকে থাকার লড়াইটা অমনই ছিল ডেভিড ওয়ার্নারের দলের জন্য। সেটা হয়েছেও। টিম সেইফার্ট, ডেভিড ওয়ার্নার, সাদ বেগের ক্যামিওর পাশাপাশি ইরফান খানের ২১ বলে ৪৮ রানের ইনিংসটা কপাল পুড়িয়েছে লাহোরের।

টানা তিন ম্যাচ পর এই ম্যাচেই লাহোরের একাদশে এসেছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। প্রত্যাবর্তনটা তার নিজের জন্য ভাল হলেও দলকে জেতানো হয়নি। হোমগ্রাউন্ডে করাচির বিপক্ষে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিশাদ।

রিশাদ ওভারপ্রতি রান দিয়েছেন ৯ এর বেশি। তবে দলের হয়ে সবচেয়ে কম খরুচে বোলারদের একজন ছিলেন তিনিই। শাহিন আফ্রিদি ৩ ওভারে দিয়েছেন ৪১ রান, আরেক পেসার হারিস রউফ ৩ ওভারে হজম করেছেন ৪০ রান। সে তুলনায় করাচি ব্যাটারদের সমীহই আদায় করেছেন রিশাদ হোসেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে যা বললেন হাথুরু

যদিও দলের বাকি বোলারদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি লাহোর কালান্দার্সের। ১৫ ওভারে ১৬৮ রানের লক্ষ্যটা করাচি কিংস পেরিয়ে গিয়েছে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে।

হারের ম্যাচে অবশ্য পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটা ঠিকই নিজের করে নিয়েছেন রিশাদ। নিজের প্রথম ওভারেই জেমস ভিন্সকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ। ৫ম ম্যাচে এসে নিজের ৯ম উইকেট পেলেন রিশাদ। এই উইকেট দিয়েই সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান রিশাদ।

আরও পড়ুনঃ   অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি

এই ম্যাচে হারের পর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটা এখন লাহোরের জন্য ‘ডু-অর ডাই’। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে হারলেই বাদ পড়তে হবে লাহোর কালান্দার্সকে। তবে এর আগেই যদি জালমি নিজেদের পরের দুই ম্যাচে হেরে বসে, তাহলে সেই জটিলতা থাকছে না রিশাদের দলের জন্য।

গতকালের ম্যাচের পর লাহোর কালান্দার্স পিএসএল পয়েন্ট টেবিলের চারে নেমে গিয়েছে। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। করাচি ১০ পয়েন্ট নিয়ে উঠে গিয়েছে তিনে। পেশোয়ার জালমি ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লাহোরের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। শীর্ষে থাকা কোয়েটা এরইমাঝে নিশ্চিত করেছে প্লে-অফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST