১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

পদ্মায় গোসলে নেমে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে ২ জনের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। ‍নিহত দুজন হলেন মো. জুয়েল রানা (৪০) ও রিয়াদ আহমেদ রাজু (৪৫)। নিহত রাজুর ছেলে আরিফ (১৬) এখনো নদীতে নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

গোসলে নেমে ৩ জনের ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ পুলিশ। তারা নদীর তলদেশ থেকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করে। এখনও আরেকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ   তানোরে পারিবারিক দ্বন্দের জেরে গলাই ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে উপজেলার বেশনাল গ্রামে চাচা ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫ জন মিলে ইঞ্জিনচালিত ট্রলার যোগে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। সেখানে বেশ কয়েকজন গোসল করতে নামে। সবাই উঠে আসতে পারলেও নিখোঁজ তিনজন নদীতে ভেসে যান।

নিহত রিয়াদ আহমেদ রাজুর বোন জামাই মিথুন ঢাকা পোস্টকে বলেন, আমরা এই এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামি। হঠাৎ তারা নদীর পানিতে বালির গর্তে পড়ে ডুবে যায় এবং পানির স্রোতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দিই।

আরও পড়ুনঃ   স্বর্ণার দ্রুততম ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমাদের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঢাকা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। আমরা অভিযান চালিয়ে ইতোমধ্যে দুটি মরদেহ উদ্ধার করেছি।

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের টিম রয়েছে। উদ্ধার কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST