২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বিচার হলে আ.লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না : মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে চালানো ৫টি গণহত্যা এবং হাজার হাজার গুম খুনের কারণে এই দলের নেতা শেখ হাসিনাসহ সবার বিচার করতে হবে। সবার বিচার শেষে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী অবশিষ্ট থাকে, তবেই তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। তবে আমার বিশ্বাস, বিচার হলে আওয়ামী লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না।

রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, অল্প সময়ে এই সরকার বিভিন্ন উদ্যেগ নিয়েছেন। বিশেষ করে গত মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছে, লোডশেডিং হয়নি। এছাড়া বাংলাদেশের অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য এসেছে।

আরও পড়ুনঃ   জিয়াউর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে নগর যুবদলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

এছাড়া সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ইসলামবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এত বড় দুঃসাহস কেউ দেখায়নি। তারা ইসলামের আদেশকে বড় বৈষম্য বলে দাবি করেছেন। নিজ ধর্ম বাদ দিয়ে যেকোনো ধর্মের সঙ্গে বিয়ে দেওয়ার অভিব্যক্তি করেছেন। এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের ৯০ শতাংশ নারী এর বিপক্ষে অবস্থান নেবেন।

শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন, ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের ৭ কোটি মানুষের ইচ্ছা ও অধিকারকে জলাঞ্জলি দিয়েছেন। তিনি ভারত থেকে ইন্দিরা গান্ধীর দেওয়া ধর্মীয় মতবাদ আমদানি করেন। তখন থেকেই বাংলাদেশ ভারতের শৃঙ্খলে জিম্মি হয়ে আছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে আর কোনোদিন ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ   মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

উক্ত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, কেন্দ্রিয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।

উক্ত গণ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজীর পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST