২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়া জেলা সমিতি, রাজশাহী কর্তৃক ঈদ পুনর্মিলনী ২০২৫ উদ্‌যাপিত

স্টাফ রিপোর্টার : গতকাল ২৫ এপ্রিল রাজশাহীর পোস্টাল একাডেমি প্রাঙ্গণে বগুড়া জেলা সমিতি, রাজশাহী-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২০২৫ আয়োজন করা হয়। দিনব্যাপী প্রাণবন্ত এ আয়োজনে বগুড়া জেলার বাসিন্দা ও তাদের পরিবারবর্গ একত্রিত হয়ে র‌্যালি, খেলাধুলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদের আনন্দ উদ্‌যাপন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুনঃ   শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: শামীম আহসান, অপারেশন ম্যানেজার, ব্রাক লার্নিং সেন্টার ও আহ্বায়ক মো: রাকিব বিশ্বাস, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম। তিনি বগুড়া জেলার জনগণের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ মিলনমেলায় ৫০০ জন বগুড়াবাসি অংশগ্রহণ করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST