২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানি বন্ধুকে আমন্ত্রণ জানানোয় তোপের মুখে ভারতের অলিম্পিকজয়ী

অনলাইন ডেস্ক : জ্যাভলিন থ্রো-য়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেশের বড় দুই তারকা নীরাজ চোপড়া এবং আরশাদ নাদিম। দুজনের মধ্যে সখ্যতার কথাও কারও অজানা নয়। ‘বন্ধু’ আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়লেন নীরাজ। তার পরিবারকেও কটু কথা শোনাতে ছাড়েনি নেটদুনিয়া। এমন পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন নীরজ চোপড়া।

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন ভারতের নীরাজ। প্যারিস অলিম্পিকে পেয়েছিলেন রুপো। পরপর দু’টি অলিম্পিকে পদকজয়ী নীরাজ চোপড়া একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। বেঙ্গালুরুতে হবে ‘এনসি ক্লাসিক’ নামের সেই প্রতিযোগিতা। সেখানেই পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার প্যারিসে সোনাজয়ী আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরাজ। কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর সেটি নিয়েই উঠেছে প্রশ্ন।

নীরাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘আরশাদ নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রচুর কথা হচ্ছে। চারিদিকে শুধু ঘৃণা আর কটুক্তি। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। একজন ক্রীড়াবিদ হিসেবে আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল এনসি ক্লাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা। সব ক্রীড়াবিদের কাছে আমন্ত্রণ সোমবার পাঠানো হয়েছিল। পহেলগাঁও কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”

আরও পড়ুনঃ   ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

সপ্তাহের শুরুতে সাংবাদিক বৈঠক করে নীরজ জানিয়েছিলেন, এনসি ক্লাসিক হরিয়ানা থেকে সরিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই তালিকায় ছিল আরশাদের নামও। যদিও পাক জ্যাভলিন থ্রোয়ার প্রতিযোগিতায় দেবেন কি না তা নিশ্চিত করে জানানো হয়নি। পরে প্রতিযোগীদের যে তালিকা দেওয়া হয়, সেখানে আরশাদের নাম ছিল না।

নীরাজ লেখেন, “আমি খুব কম কথার মানুষ। তার মানে এই নয় যে, কোনও ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সব সময় আগে। যে সব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা নিয়ে গোটা দেশের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে।”

আরও পড়ুনঃ   বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

অলিম্পিক পদকজয়ীর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় তিনি মর্মাহত। নীরাজ লিখেছেন, “এত বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। সেখানে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলে খারাপ লাগে। ভেবে কষ্ট হচ্ছে যে, মানুষকে এটা বোঝাতে হচ্ছে। কোনও কারণ ছাড়া আমার পরিবারকে আক্রমণ করা হয়েছে। আমরা খুবই সাধারণ মানুষ। এই সবের মধ্যে আমাদের টানবেন না। অনেক ভুল তথ্য সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি। আমি চুপ করে আছি বলে সেগুলো সত্যি হয়ে যাবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST